আইয়ুব চৌধুরী | ১২:৪৯ পিএম, ২০২১-০৪-২৬
রাঙামাটি জেলার কাপ্তাই জোন ২৩ বেঙ্গল ডেয়ারিং টাইগার্স জোন অধিনায়ক লেঃ কর্ণেল গাজী মোঃ মিজানুল হক পি,এস সি,মহোদয়ের নির্দেশনায় রাজস্থলী সাব জোনের উদ্দ্যেগে (২৫ এপ্রিল) রবিবার সকাল ১১ টায় চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার গাইন্দ্যা ও ঘিলাছড়ি এলাকায় গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন রাজস্থলী সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লেঃ সামিনুস সালেহ,সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মুখলেসুর রহমান, ওয়ারেন্ট অফিসার অানোয়ার ও সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।
বিতরন কালে ক্যাপ্টেন দেবাশীষ সরকার বলেন, সেনাবাহিনী সকলের বন্ধু বিশ্বে মহামারী করোনা সংকটের কারনে অাজ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে। একটি কথা মনে রাখবেন সন্ত্রাসীরা কারো আপন নয় বন্ধু নয়, তাদের প্রতিহত করতে হবে। নইলে এ পাবর্ত্য রাজস্থলীতে শান্তি ফিরে অাসবে না। যে এলাকায় শান্তি থাকবে সে এলাকা উন্নয়ন হবে। ফলে সন্ত্রাসীদের সাথে কোন অাপোষ নেই। যে কোন সমস্যা মোকাবেলায় অামরা প্রস্তুত। তাই সকলে মিলে সার্বিক সহযোগিতা করবেন এলাকা কে সন্ত্রাস মুক্ত রাখতে।
প্রতিটি পরিবারের জন্য ৬ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, ০১ কেজি চিনি, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা এবং ৫০০ গ্রাম তৈল সর্বমোট ২৩টি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশের কঠিন সময়ের এ ত্রুান্তিলগ্নে এলাকার দুস্থ ও অসহায় দরিদ্র মানুষগুলো সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগিতায় অত্যন্ত খুশি। এই জন্য রাজস্থলী উপজেলার সাধারণ জনগণ, কাপ্তাই জোন এবং রাজস্থলী সাব জোন কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited